জাপানের টোকিও থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে।
জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটির টোকিও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, ফ্লাইটটি একই দিন রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সফরের অন্যতম প্রধান কর্মসূচি ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক।
এ সফরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। সফরকে ঘিরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে নতুন প্রত্যাশাও তৈরি হয়েছে।