• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে লিবিয়া প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট ১ ছেলের জানাজার সময় এলো আরেক ছেলের মৃত্যুর খবর সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পরিবার প্রেমিককে না মানায় ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নামলেন অনলাইনে বিয়ের পর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল ফোনের টাওয়ারে উঠে পড়েন ১৯ বছর বয়সী এক তরুণী। পরিবারের সদস্যরা বিয়েতে সম্মতি না দেয়া পর্যন্ত তিনি নিচে নামতে অস্বীকৃতি জানান। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাহরাইচ জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জিও নিউজ জানায়, তরুণীর নাম সাহিবা বেগম, যিনি মেহেক নামেও পরিচিত। ২১ বছর বয়সী নূরুদ্দিনের সঙ্গে সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে তর্কের পর তিনি টাওয়ারটিতে উঠে পড়েন। ঘটনার সময় নূরুদ্দিন প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে কাজ করছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

মেহেক ও নূরুদ্দিন বিয়ে করতে চাইলেও তাদের পরিবারের সদস্যরা এই সম্পর্কের বিরোধিতা করছিলেন। পরে পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করলেও মেহেক প্রায় চার ঘণ্টা টাওয়ারে অবস্থান করেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের দাবি পূরণ না হলে টাওয়ার থেকে লাফ দেয়ার হুমকিও দেন তিনি। খবর পেয়ে নারী পুলিশ সদস্যসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে নূরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করে দুই পরিবারের বিরোধ মেটানোর উদ্যোগ নেয়া হয়।

শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে স্থানীয় এক মুসলিম ধর্মীয় নেতা তাদের নিকাহ সম্পন্ন করেন। নূরুদ্দিন মুম্বাই থেকে অনলাইনে এতে অংশ নেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মেহেক টাওয়ার থেকে নামতে রাজি হন। পরে নারী পুলিশ সদস্যরা তাকে নিরাপদে নিচে নামতে সহায়তা করেন। এর মধ্য দিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরে পুলিশ মেহেক ও তার পরিবারের সদস্যদের কাউন্সেলিংয়ের জন্য থানায় নিয়ে যায়। এরপর তাকে মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়। ঘটনাটি দেখতে সেখানে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে। প্রেমিক-প্রেমিকার বিয়ের ইচ্ছার সঙ্গে পরিবারের বিরোধিতার সংঘাত কীভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে, এ ঘটনা তা সামনে এনেছে।

Brand Logo
২৯ অক্টোবর ২০২৬
পরিবার প্রেমিককে না মানায় ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নামলেন অনলাইনে বিয়ের পর
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category