• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-দৃষ্টিনন্দন সড়কে পড়ে থাকা টাকা পাওয়ার পর প্রকৃত মালিককে খুঁজে পেতে মাইকিং করছেন কবির হোসেন নামে এক ব্যক্তি। গতকাল শুক্রবার সকাল থেকে সারাদিন উপজেলার ঘোড়াশাল পৌর এলাকা ও ডাংগা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাইকিং করেন তিনি।
এ সময় কবির হোসেন জানান, তিনি একজন পাওয়ারলুম কারখানার শ্রমিক। পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে তাঁর বাড়ি। ঘোড়াশাল যাওয়ার পথে কিছু টাকা পড়ে পান তিনি। টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে পারছেন না। মালিকের সন্ধান পাওয়ার জন্য মাইকিং করা ছাড়া আপাতত অন্য কোনো বিকল্প পথ খুঁজে না পেয়ে তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি নিজেই অটোরিকশা চালিয়ে মাইকিং করে যাচ্ছেন।
তিনি আরও জানান, প্রকৃত মালিক যেন টাকার সঠিক পরিমাণ ও প্রয়োজনীয় প্রমাণ দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। হারানো টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে কবির হোসেনের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রকৃত টাকার মালিককে ০১৭২০৯১১৯২৩ এই নম্বরে যোগাযোগ করতে বলেছেন ভদ্রলোক।

Brand Logo
০৭ নভেম্বর ২০২৬
নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category