• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

দেশের অনেক হাসপাতালের খাবারের মান ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, অনেক হাসপাতালের খাবার তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো। তিনি নিজেও এসব খাবার খেয়ে থাকেন। বাংলাটিভি লাইভ
আজ সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় হাসপাতালের রোগীদের সঙ্গে ভালো আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে এর জবাবদিহি করতে হবে।
স্বাস্থ্যখাতের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক সময় আমরা স্বাস্থ্যখাতে নানা সুযোগ-সুবিধা ও অগ্রগতির কথা বলি। কিন্তু বাস্তব পরিস্থিতি সব সময় সেই বক্তব্যের সঙ্গে মেলে না। এ কারণে চিকিৎসকদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে হবে।
তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে শিশুদের হামের সংক্রমণ নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দুই মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে। এসব শিশুর মধ্যে কেউ মারা যাচ্ছে, আবার অনেকে সুস্থও হয়ে উঠছে।

 

Brand Logo
০৯ নভেম্বর ২০২৬
হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category