তিব্বতের হারানো সংস্কৃতির নিয়ন্ত্রণের লড়াইয়ে চীনThe City Bank powerful banking App City Touch
জপমন্ত্র, লাল পোশাকের বৌদ্ধ ভিক্ষু আর বাতাসে উড়তে থাকা প্রার্থনার পতাকায় তিব্বতের আবহ অনুভব করতে চীনের বিপুলসংখ্যক পর্যটক এখন আর তিব্বতে যাচ্ছেন না। বরং তারা ছুটছেন পাশের ইউনান প্রদেশের জনপ্রিয় পর্যটননগরী শাংগ্রি-লায়।
সেখানে তিব্বতি সংস্কৃতির এমন এক সংস্করণ উপস্থাপন করা হচ্ছে, যেখানে ধর্মীয় উপাদান ও তিব্বতি বৌদ্ধধর্মের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা দালাই লামার প্রভাব অনেকটাই অনুপস্থিত। বরং হান-চীনা জনগোষ্ঠীর পর্যটকদের উপযোগী করে সংস্কৃতির একটি পরিমার্জিত সংস্করণ তুলে ধরা হচ্ছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শাংগ্রি-লার পুরনো বাজার এলাকার সরু গলিতে তিব্বতি পোশাক পরা হান-চীনা পর্যটকদের ভিড় দেখা যায়। বহু শতাব্দী পুরনো মঠ ও মন্দিরগুলোও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি তোলার আকর্ষণীয় পটভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
পাহাড়ের চূড়ায় থাকা একটি মন্দিরে পর্যটকদের ভিড় হতো বিশাল সোনালি প্রার্থনাচক্র ঘোরাতে। প্রায় ৬৯ ফুট উঁচু এই প্রার্থনাচক্র একসময় বিশ্বের সবচেয়ে বড় ছিল। কিন্তু এখন পর্যটকেরা ছুটছেন প্রায় ৩৫০ ফুট উঁচু একটি বৌদ্ধ স্তূপের কাছেও। স্থানীয় কর্তৃপক্ষ পাঁচ বছর আগে এটি নির্মাণ করলেও এটিকে কার্যত ‘অ-ধর্মীয় স্থাপনা’ হিসেবে চিহ্নিত করেছে।