• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেস লেখা মাইক্রোবাসে ই/য়া/বা পাচার, ৫ হাজার ২০০ পিসসহ গ্রে/প্তা/র

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাজধানীর কদমতলীতে প্রেস লেখা একটি নোহা মাইক্রোবাস থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাইক্রোবাস, ভিডিও ক্যামেরা, টেলিভিশনের বুম ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কদমতলী থানার মাতুয়াইলের মুক্তি সরণি পোল্ডার রোডে মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনের আশপাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানায়, কক্সবাজার থেকে আসা প্রেস লেখা মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদে হোসাইন শরীফ কোন টেলিভিশনে কাজ করেন, সে বিষয়ে সন্তোষজনক তথ্য দিতে পারেননি। গাড়িতে মাদক আছে কি না জানতে চাইলে তিনি স্টিয়ারিংয়ের পাশের একটি বাক্সে রাখা শপিং ব্যাগে ইয়াবা থাকার কথা জানান।

পরে নিরপেক্ষ দুই সাক্ষীর উপস্থিতিতে ব্যাগ থেকে ২১টি প্যাকেটে রাখা ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর পরনের প্যান্টের পকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে আরও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার ওজন ৫২০ গ্রাম।

অভিযানে সাদা রঙের নোহা মাইক্রোবাস, স্ট্যান্ডসহ একটি প্যানাসনিক ভিডিও ক্যামেরা, ‘এশিয়ান টিভি-সরেজমিন’ লেখা দুটি বুম এবং তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হোসাইন শরীফ আগে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে সাংবাদিকতায় যুক্ত না থাকলেও ক্যামেরা, টেলিভিশনের বুম, ভিজিটিং কার্ড ও গাড়িতে প্রেস লেখা ব্যবহার করে তিনি মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

Brand Logo
২৮ অক্টোবর ২০২৬
প্রেস লেখা মাইক্রোবাসে ই/য়া/বা পাচার, ৫ হাজার ২০০ পিসসহ গ্রে/প্তা/র
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category