• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

গোপনে বন্ধুর পরীক্ষার খাতা চ্যালেঞ্জ, ফেল করলো জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ঘিরে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর অজান্তে তার এক বন্ধু পুনর্নিরীক্ষণের আবেদন করে। পরে খাতা পুনর্মূল্যায়নে ওই শিক্ষার্থীর ফল জিপিএ-৫ থেকে পরিবর্তিত হয়ে অকৃতকার্য দেখানো হয়। এ ঘটনায় খাতা মূল্যায়নে অনিয়মের আশঙ্কা থেকে তদন্তের জন্য মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন তিনি। তবে ঘটনাটি কোন শিক্ষা বোর্ড ও কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীকে ঘিরে, তা প্রকাশ করেননি মন্ত্রী। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৯ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে ১২ লাখ উত্তীর্ণ হয়েছে। ফল পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়ার পর বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছিল।

পুনর্নিরীক্ষণের ফল তুলে ধরে মন্ত্রী বলেন, এতে ৪৫ হাজার শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। এ ছাড়া আগে অকৃতকার্য হওয়া পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছে এবং ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগ তুলে এহছানুল হক মিলন বলেন, কিছু পরীক্ষক নিজেরা খাতা মূল্যায়ন না করে অন্যদের দিয়ে মূল্যায়ন করিয়েছেন বলে অভিযোগ রয়েছে। দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণেই ফলাফলে এমন পরিবর্তন হয়ে থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর তার এক বন্ধু মনে করে, ওই ফল তার যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরে ওই বন্ধু শিক্ষার্থীর অজান্তে তার পরিচয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে।

মন্ত্রী আরও জানান, আবেদন করার ক্ষেত্রে ভেরিফিকেশন কোডের প্রয়োজন না থাকায় ওই বন্ধু সহজেই আবেদনটি করতে পেরেছিল বলে তিনি উল্লেখ করেন। পুনর্নিরীক্ষণের পর দেখা যায়, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়ে অকৃতকার্য হয়েছে।

ঘটনাটির ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী বলেন, খাতায় নম্বরের অস্বাভাবিক পরিবর্তন দেখা গেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো খাতায় শূন্য নম্বরকে ৮৫ এবং ১৩ নম্বরকে ৮৩ করা হয়েছিল। এ ধরনের পরিবর্তন কীভাবে ঘটেছে, তা খুঁজে বের করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, ঘটনাটির রহস্য উদ্‌ঘাটনে বুধবার মামলা করা হয়েছে। তদন্তের মাধ্যমে খাতা মূল্যায়নে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

খাতা মূল্যায়নের মান নিশ্চিত করতে পরীক্ষকদের প্রশিক্ষণ এবং মূল্যায়নপ্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কথাও জানান শিক্ষামন্ত্রী।

তবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থী বা পরীক্ষকদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

Brand Logo
২৯ অক্টোবর ২০২৬
গোপনে বন্ধুর পরীক্ষার খাতা চ্যালেঞ্জ, ফেল করলো জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category