• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বাসায় ফেরার বার্তা দিয়েও ফেরেননি তাহসিফ, তুরাগ নদে মিলল লাশ

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরী নিখোঁজ হওয়ার পর তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিরও খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার মায়ের সঙ্গে কেনাকাটা করতে বাইরে গিয়েছিলেন তাহসিফ। পরে সন্ধ্যার দিকে এক ছোট বন্ধু দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন তিনি। রাত পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মাকে বার্তা পাঠিয়ে তিনি বাসায় ফিরছেন বলে জানিয়েছিলেন। তবে এরপর আর তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ হয়নি।

তাহসিফের স্বজনেরা জানান, দ্বীপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁদের জানান, দুজন একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন। পরে তিনি তাহসিফকে তাঁর বাসার কাছাকাছি এলাকায় নামিয়ে দেন। তবে এরপর তাহসিফের কী হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার। তাঁর মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তাঁর মোটরসাইকেলটি নিখোঁজ থাকায় বিষয়টি নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তাহসিফের বাবা জানান, শৃঙ্খলাজনিত কারণে বিমানবাহিনী থেকে চলে আসার পর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নেত্র নিউজে কাজ করেছিলেন।

এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। পুলিশ ও নৌপুলিশ ঘটনাটি তদন্ত করছে। তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, তা জানতে তদন্তের ওপর নির্ভর করছে সংশ্লিষ্টরা।

Brand Logo
২৯ অক্টোবর ২০২৬
বাসায় ফেরার বার্তা দিয়েও ফেরেননি তাহসিফ, তুরাগ নদে মিলল লাশ
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category