• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমায় বাড়ল সোনার দাম

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় কম থাকায় ডলারের মূল্য কমেছে। একই সঙ্গে অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে না—এমন ইঙ্গিত পাওয়ায় বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৯ দশমিক ৭১ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২৪১ দশমিক ৯০ ডলার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির নতুন তথ্য এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে প্রত্যাশার পরিবর্তন সোনার বাজারে প্রভাব ফেলেছে।

ব্যবসায়ী তাই ওং বলেন, ফেডারেল রিজার্ভ বর্তমানে মূল্যস্ফীতির বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। নতুন তথ্য অক্টোবরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও কমিয়ে দেবে বলে মনে করছেন তিনি। এর ফলে সোনার বাজারে কিছুটা গতি আসতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ১৫ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭১১ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে হয়েছে ১ হাজার ২২১ দশমিক ৩৬ ডলার।

দেশের বাজারেও সোনার দাম বর্তমানে বেশ উচ্চ পর্যায়ে রয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

Brand Logo
৩০ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমায় বাড়ল সোনার দাম
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category