• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অক্টোবর মাসেও দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ আগের দাম বহাল রেখে অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য ঘোষণা করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে এ দাম কার্যকর থাকবে।

জ্বালানি তেলের মূল্য সমন্বয়সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে নির্ধারিত মূল্যহারই অক্টোবর ২০২৬ মাসের জন্য বহাল রাখা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়।

তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ ২০২৬ থেকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম এবং ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই মূল্যবৃদ্ধি এখনও অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দীর্ঘ সময় দেশে এর দাম বাড়ানো হয়নি। এর ফলে মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রাখা এবং জ্বালানি তেল পাচার রোধে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়।

Brand Logo
৩০ সেপ্টেম্বর ২০২৬
অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category