• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে লিবিয়া প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট ১ ছেলের জানাজার সময় এলো আরেক ছেলের মৃত্যুর খবর সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১১ নারীর মরদেহ উদ্ধার

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জোহানেসবার্গের কাছে সড়কের পাশে নারীর মরদেহ পরীক্ষা করছেন পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা। ছবি: ইপিএ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে গত দুই মাসে ১১ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সর্বশেষ রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির একুরহুলেনি পৌর এলাকায় একটি খোলা মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানায়, দুপুরের দিকে একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের টহল গাড়ির কর্মীরা মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। নিহত নারীর পরিচয়, বয়স ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর এক দিন আগে একই পৌর এলাকার একটি কবরস্থানের কাছে আরেক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১১ নারীর মরদেহ উদ্ধার
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭
পুলিশ জানিয়েছে, শনিবারের হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের হেফাজতে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

তবে সব হত্যাকাণ্ড একই ব্যক্তি বা গোষ্ঠী করেছে এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই ও আগস্টে একুরহুলেনির একই এলাকার ৬ কিলোমিটারের মধ্যে তিন নারীর মরদেহ পাওয়া যায়। চলতি মাসে মাত্র ১০ দিনের মধ্যে আরও ছয়টি মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে। নিহতদের কয়েকজনকে সম্পূর্ণ বা আংশিক নগ্ন অবস্থায় পাওয়া গেছে।

একুরহুলেনির হত্যাকাণ্ড তদন্তে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে। তদন্তকারীরা মরদেহগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন। পুলিশ বলছে, কিছু ঘটনায় মিল থাকলেও একই ব্যক্তি বা গোষ্ঠী জড়িত এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনো নেই।

নারী হত্যার উচ্চহারের কারণে দক্ষিণ আফ্রিকায় ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটিতে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরেই বড় সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে।

 

Brand Logo
২৮ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১১ নারীর মরদেহ উদ্ধার
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category