• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চরম অচলাবস্থায় পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অবসান ও হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করার পর সোমবার তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সঙ্গে সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। এর পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এর প্রভাব পড়ে অপরিশোধিত তেলের দামে।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯৮ ডলার বা ৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫২ ডলার বা ৩ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হলো ট্রাম্পের কাছে ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়া।

ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ জলবায়ু ও পণ্যবাজার অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তেলের দাম বেড়ে গেছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বাড়তে থাকায় দাম বৃদ্ধির ওপর কিছুটা চাপ কমেছে। তবে সামগ্রিক পরিস্থিতিতে বিশ্ব তেলের বাজার এখনো সরবরাহ ঘাটতির মধ্যে রয়েছে।

হুসেইনের ভাষায়, ‘হরমুজ প্রণালি দিয়ে বেশি পরিমাণে তেল প্রবাহিত হওয়ায় দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ কিছুটা কমছে। কিন্তু বৃহত্তর চিত্র হলো, তেলের বাজার এখনো ঘাটতির মধ্যে রয়েছে।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়।

ফলে এই নৌপথে চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
ইরান এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে তারা কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে পারে। এ জন্য তেহরান কয়েকটি শর্তও সামনে আনে।

তবে ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সংঘাতের দ্রুত অবসান এবং হরমুজ দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা ভবিষ্যৎ তেল সরবরাহের ঝুঁকি হিসাবের মধ্যে নিয়ে আবারও তেলের দাম বাড়াচ্ছেন।

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাজারে তেলের ঘাটতি এখনো বড় উদ্বেগ হিসেবে রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে শুধু হরমুজ প্রণালির সরবরাহই নয়, মধ্যপ্রাচ্যের উৎপাদন ও রপ্তানি অবকাঠামোও ঝুঁকির মুখে পড়তে পারে। সে ক্ষেত্রে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়তে পারে জ্বালানি তেল, পরিবহন ও শিল্প উৎপাদন ব্যয়ের ওপর। দীর্ঘমেয়াদে এর প্রভাব মূল্যস্ফীতিতেও পড়তে পারে। ফলে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা কোন দিকে এগোয় এবং হরমুজ প্রণালিতে তেল পরিবহন কতটা স্বাভাবিক হয়, এখন বিশ্বজুড়ে তেলের বাজারের জন্য সেটিই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

Brand Logo
২৮ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category