• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে লিবিয়া প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট ১ ছেলের জানাজার সময় এলো আরেক ছেলের মৃত্যুর খবর সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, এফ-৩৫ পাঠাল যুক্তরাষ্ট্র

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

 

বাংলাদেশসহ নয় দেশের অংশগ্রহণে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারং শক্তি-২৬’। ভারতের যোধপুরে অনুষ্ঠিত এ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বহুজাতিক বিমান মহড়ায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমানগুলো অংশ নিচ্ছে। মহড়ায় অংশ নিতে ছয়টি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান ও ২০০ জনের বেশি মার্কিন বিমানসেনা ভারতে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ফিরছে চীনের ২ জায়ান্ট পান্ডা
যোধপুরে পৌঁছানো ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমানের ছবিও প্রকাশ করেছেন সার্জিও গোর। তিনি জানান, ভারতীয় বিমানবাহিনীসহ মহড়ায় অংশ নেওয়া অন্যান্য দেশের বিমানবাহিনীর সঙ্গে এসব যুদ্ধবিমানও মহড়ায় অংশ নেবে।

ভারতের বিমানবাহিনী জানিয়েছে, ‘তারং শক্তি ২৬’ মহড়া ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। ভারতের যোধপুর বিমানঘাঁটি ও আশপাশের কয়েকটি ঘাঁটিতে এ মহড়া অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৪০টি দেশ অংশ নেবে।

এর মধ্যে আয়োজক ভারতসহ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, গ্রিস, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বিমান সরাসরি মহড়ায় অংশ নেবে। বাকি ৩২টি দেশ পর্যবেক্ষক হিসেবে মহড়ায় যুক্ত থাকবে।

ভুল হাতে এআই গেলে বড় প্রাণহানির আশঙ্কা বিল গেটসের
মহড়ায় ভারত রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ ও সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান নিয়ে অংশ নিচ্ছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের এফ-৩৫, ফ্রান্সের রাফাল, সংযুক্ত আরব আমিরাতের এফ-১৬ এবং বাংলাদেশের সি-১৩০জে উড়োজাহাজও মহড়ায় অংশ নিচ্ছে।

ভারতের বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোই এ মহড়ার অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে যৌথভাবে বিভিন্ন ধরনের বিমান অভিযান পরিচালনার অভিজ্ঞতা অর্জনের সুযোগও তৈরি হবে।

মহড়ায় আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা নজরদারি, বিমান পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার অনুশীলন করা হবে।

Brand Logo
২৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, এফ-৩৫ পাঠাল যুক্তরাষ্ট্র
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category