• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী : মাহদী আমিন ভারতে প্রথম আসছে ডেঙ্গু টিকা : এটি কিভাবে কাজ করে? ব্লু ইকোনমি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত : শিক্ষামন্ত্রী সাভারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার নরসিংদীতে এসে সৌন্দর্য সচেতন নারীদের জন্য যে বার্তা দিলেন জনপ্রিয় ব্র‍্যান্ড প্রমোটর বারিশা হক কুমিল্লায় মা ও ভাতিজিকে কু/পি/য়ে হ/ত্যা, আহত ভাবি কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃ/ত্যু, অভিযানে বন্ধ অবৈধ শতাধিক হোটেল রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাতে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর, ট্রেন চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, দাবি ইরানের; মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি

নরসিংদীতে এসে সৌন্দর্য সচেতন নারীদের জন্য যে বার্তা দিলেন জনপ্রিয় ব্র‍্যান্ড প্রমোটর বারিশা হক

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর সৌন্দর্যসচেতন নারীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিয়ে কাজ করছে ‘বিউটি রুম বাই আফরিন’। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় এই বিউটি পার্লারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নরসিংদীতে আসেন জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটর বারিশা হক ও কোরিওগ্রাফার গৌতম সাহা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় অবস্থিত ‘বিউটি রুম বাই আফরিন’-এ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা। পরে পার্লারের বিভিন্ন সেবা ও আয়োজন ঘুরে দেখেন অতিথিরা।

এসময় নরসিংদীর সৌন্দর্যপ্রেমীদের উদ্দেশে বারিশা হক বলেন, “নরসিংদীর সবচেয়ে বড় ও রুচিশীল বিউটি সেলুন হচ্ছে বিউটি রুম বাই আফরিন। ঢাকার বাইরে এত নান্দনিক ও বড় পরিসরের বিউটি সেলুন খুব বেশি দেখা যায় না।”

পার্লারের সেবার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমি নিজেও তাদের সার্ভিস নিয়েছি। আমি তাদের ১০-এর মধ্যে ১০ দেব। তাদের সার্ভিস অত্যন্ত প্রিমিয়াম ও ক্লাসিক। তারা যেসব প্রোডাক্ট ব্যবহার করে, সেগুলোর মানও বেশ ভালো এবং অনেক প্রোডাক্ট বিদেশি।”

এসময় নরসিংদীবাসীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ‘বিউটি রুম বাই আফরিন’-এর কর্ণধার আফরিন ইসলামের উদ্যোগ ও কাজের প্রশংসা করেন তিনি।

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, “নরসিংদীর মতো মফস্বল এলাকায় এত বড় ও নান্দনিক একটি পার্লার গড়ে ওঠা এই সেক্টরের জন্য একটি ইতিবাচক বিষয়। বিশেষ করে জেলা শহরের একটি পার্লারে বিদেশ থেকে চিকিৎসক এসে বিনামূল্যে স্কিন ট্রিটমেন্ট বিষয়ে সেবা দিচ্ছেন—বিষয়টি প্রশংসনীয়।”

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নিয়মিত সেবা নিতে আসা গ্রাহকদেরও উপস্থিতি ছিল। পার্লারের বিভিন্ন সেবা ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাদের কয়েকজন। তারা জানান, আধুনিক পরিবেশ, সেবার মান ও কর্মীদের আন্তরিকতায় তারা সন্তুষ্ট।

গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার কথা জানান পার্লারের বিউটিশিয়ানরাও। তাদের দাবি, গ্রাহকের প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিয়েই প্রতিটি সেবা প্রদান করা হয়। পরিচ্ছন্নতা, আধুনিক সরঞ্জাম ও মানসম্মত প্রসাধনী ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নতুন পরিকল্পনার কথাও জানান ‘বিউটি রুম বাই আফরিন’-এর কর্ণধার আফরিন ইসলাম। তিনি বলেন, নরসিংদীবাসীর ভালোবাসা ও আস্থা অব্যাহত থাকলে শহরে ‘বিউটি রুম বাই আফরিন’-এর আরও একটি শাখা চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আসছে দুর্গাপূজা উপলক্ষে থাকবে বিশাল অফার।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে অতিথি, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উন্নতমানের সেবা ও আধুনিক সুযোগ-সুবিধা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সৌন্দর্যসচেতন নারীরাও।

Brand Logo
২১ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে এসে সৌন্দর্য সচেতন নারীদের জন্য যে বার্তা দিলেন জনপ্রিয় ব্র‍্যান্ড প্রমোটর বারিশা হক
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category