• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপদ শৈশব চাই -বললেন অপ্রতিম হত্যাকাণ্ডে স্তব্ধ অপূর্ব

বিনোদন ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে স্তব্ধ হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শিশুদের ওপর এমন নৃশংসতা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই। বিচার চাই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন, একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠার সুযোগ তার সবচেয়ে স্বাভাবিক অধিকার। অথচ শিশুদের ওপর বারবার এমন নৃশংসতা সমাজ ও বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়।

অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও সাম্প্রতিক শিশু হত্যার ঘটনাগুলো তাকে একজন বাবা ও দেশের সাধারণ নাগরিক হিসেবে স্তব্ধ করে দিয়েছে বলে জানান এই অভিনেতা।

শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে অপূর্ব বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই সমাজের অস্তিত্বই অর্থহীন। একই সঙ্গে অভিভাবকদের আরো সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

তার ভাষ্য, একটু বাড়তি সতর্কতা ও সচেতন নজরদারি হয়তো অনেক বড় বিপদ থেকে সন্তানকে রক্ষা করতে পারে। ঘরের ভেতরে কিংবা বাইরে—কোথাও যেন শিশুদের নিরাপত্তায় কোনো ঘাটতি না থাকে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে শিশু হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অপূর্ব। শিশুদের জন্য দেশকে নিরাপদ করে তোলাকে সবচেয়ে বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

Brand Logo
২০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ শৈশব চাই -বললেন অপ্রতিম হত্যাকাণ্ডে স্তব্ধ অপূর্ব
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category