• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবাকে লাথি-ঘুষি মেয়ের! দেখাশোনার নামে শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে দিনের পর দিন অত্যাচার, পদক্ষেপ হাবড়া পুলিশের কারাতে নরসিংদীর সন্তান ঈসা আহমেদের জোড়া স্বর্ণপদক অর্জন হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ প্রধানমন্ত্রীর বাসভবন চলবে সৌর বিদ্যুতে নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মশক নিধন অভিযান এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ নতুন পে-স্কেলে কারা সুবিধা পাবেন না, বেতন বাড়বে যেভাবে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: খায়রুল কবির খোকন নরসিংদীতে ইংরেজি স্পিকিং প্রতিযোগিতা, অংশ নেয় ২০০ শিক্ষার্থী ও অভিবাবক ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে:রিজভী

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে পাহাড়ি ইয়ুঙ্গাস এলাকায় প্রাণীটির সন্ধান পাওয়া গেছে।
এক শতাব্দীরও বেশি সময় পর নতুন একটি বন্য বিড়ালের প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বলিভিয়ার এক গবেষক বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে ‘টিলকায়ো টাইগার ক্যাট’। ছোট আকৃতির এই বন্য বিড়ালের শরীরে চিতাবাঘের মতো ছোপ রয়েছে। বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে পাহাড়ি ইয়ুঙ্গাস এলাকায় প্রাণীটির সন্ধান পাওয়া গেছে।
বলিভিয়ান আন্দিজের স্থানীয় বাসিন্দারা আগে প্রাণীটিকে সাধারণ পোষা বিড়াল মনে করতেন। জীববিজ্ঞানী ও ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষক পাওলা নোগালেস-আসকাররুনজ জানান, নতুন প্রজাতি শনাক্তকারী গবেষক দলের সদস্য ছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দারা প্রাণীটিকে ‘টিলকায়ো’ নামে ডাকতেন। সেই নাম থেকেই এর বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘লেপারডাস টিলকায়ো’।
গবেষক পাওলা নোগালেস-আসকাররুনজ বলেন, এক শতাব্দী পর নতুন একটি বন্য বিড়ালের প্রজাতি শনাক্ত হওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা।
১৯২৩ সালে উরুগুয়ের পাম্পাস ক্যাট শনাক্ত হওয়ার পর এটিই প্রথম নতুন বিড়াল প্রজাতি হিসেবে শনাক্ত হলো।
টিলকায়ো আকারে সাধারণ পোষা বিড়ালের চেয়ে কিছুটা ছোট। এর দৈর্ঘ্য প্রায় ১৮ ইঞ্চি। প্রাণীটির কান গোলাকার।
এখন পর্যন্ত মাত্র দুটি টিলকায়োর সন্ধান পাওয়া গেছে। গবেষকেরা এই দুটি প্রাণীর পুরো জিনগত তথ্য বিশ্লেষণ করেছেন। এর মাধ্যমে প্রাণীটির জিনগত বৈশিষ্ট্য বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়েছে।
একটি পুরুষ টিলকায়ো বর্তমানে ইয়ুঙ্গাসের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে রয়েছে। একটি পরিবার প্রাণীটিকে আশ্রয় দেওয়ার পর সেটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
একটি স্ত্রী টিলকায়োকে স্থানীয় বাসিন্দাদের হামলার পর উদ্ধার করা হয়। পরে প্রাণীটিকে আবার বনে ছেড়ে দেওয়া হয়েছে।
২০২১ সালে শুরু হওয়া গবেষণার ফল বৃহস্পতিবার কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত টিলকায়ো শুধু বলিভিয়াতেই শনাক্ত হয়েছে। বিশ্বের অন্য কোনো দেশে প্রাণীটির অস্তিত্বের তথ্য পাওয়া যায়নি।
গবেষকেরা প্রজাতিটিকে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণী হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। তবে প্রাণীটির সংখ্যা খুব কম হওয়ায় ভবিষ্যতে এর বিলুপ্তির ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা।

 

Brand Logo
১৯ সেপ্টেম্বর ২০২৬
এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category