• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন গণ/ধ/র্ষ/ণ ও হ/ত্যা, কিশোরীর ম/র/দেহ খাচ্ছিল কুকুর প্রেমের বিয়ের মাত্র একমাসেই বিষপান ॥ স্বামীর মৃত্যু, স্ত্রী’র অবস্থাও আশঙ্কাজনক নরসিংদীতে নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা গ্রেফতার ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আসিফের দুর্নীতি ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়েও বিষ্ফোরক মন্তব্য রাশেদের সাবেক ওসিকে নারীসহ ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ চাঁদের আশপাশেও সংঘাতের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন, তাই কি পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন নায়ক? ব্যাখ্যা দিলেন নিজেই

৬ দিনে টেকনাফে ৪০ মাদক কারবারী আটক

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

বিগত ৬ দিনে কক্সবাজারের টেকনাফে ৪০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫০ হাজার ইয়াবাও উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।
গেল শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘ধৃতদের মধ্যে ১০ টি মামলায় ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৫ জনকে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘বন্দুকযুদ্ধ ও বিশেষ অভিযানের কারণে মাদককারবারীরা এখন টেকনাফে নেই। তারপরও আমরা চিহ্নিত ও স্বীকৃত মাদক কারবারীদের বাড়িতে অভিযান অব্যাহত রেখেছি।’

‘যারা ইয়াবার টাকায় রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছেন তাদের বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালান্সের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’-যোগ করেন রনজিত কুমার বড়ুয়া।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মে) ১ হাজার ইয়াবাসহ টেকনাফের কুলালপাড়ার মো. জাহাঙ্গীরকে আটক করা হয়। এদিনই তাকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Brand Logo
৩১ মে ২০১৮
৬ দিনে টেকনাফে ৪০ মাদক কারবারী আটক
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category