• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রী জুবাইদাকে নিয়ে টয়োটার গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি কারখানাটি পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

কারখানায় পৌঁছালে টয়োটার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে একটি গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। পরে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন বা অ্যাসেম্বলি কার্যক্রম ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিনিচিরো ওতসুকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্যরা।

টয়োটার ইতিহাসে প্রথম দিককার যাত্রীবাহী গাড়ি তৈরির ঘটনাও বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৩৫ সালে টয়োডা পরিবারের উদ্যোগে তৈরি হয় প্রোটোটাইপ ‘টয়োডা মডেল এ১’। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে তৈরি করা হয় ‘টয়োডা মডেল এএ’, যা প্রতিষ্ঠানটির প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি হিসেবে পরিচিত। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির একটি প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।

চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

Brand Logo
২৯ অক্টোবর ২০২৬
স্ত্রী জুবাইদাকে নিয়ে টয়োটার গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category