• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একেকজন অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

দেশের উন্নয়ন, সংস্কার ও বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদেশের মাটিতে বসবাসরত প্রতিটি প্রবাসীই বাংলাদেশের একেকজন প্রতিনিধি বা অ্যাম্বাসেডর। তাঁদের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক দিক ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা গেলে দেশ দীর্ঘমেয়াদে উপকৃত হবে।

স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানির হলরুমে প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ কমিউনিটি ইন জাপান এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জাপানি ভাষা শিক্ষা, শিশুদের স্বাস্থ্যসেবা ও খেলাধুলার মাধ্যমে বিকাশ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ, কর্মসংস্থান এবং বন্ধ শিল্পকারখানা চালুসহ বিভিন্ন বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, জাপান সরকার, দেশটির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে। স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ সুযোগ কাজে লাগাতে প্রশাসনিক ও অর্থনৈতিক প্রস্তুতি জোরদার করতে হবে।

তারেক রহমানের মতে, জাপানি বিনিয়োগ বাড়লে দেশে দেশি-বিদেশি পুঁজি আসবে, নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনীতি আরও শক্তিশালী হবে।

 

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে সরকারের সংস্কার কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু তাত্ত্বিক আলোচনা নয়, খেটে খাওয়া ও প্রান্তিক মানুষের বাস্তব উপকারে আসে—এমন সংস্কারই এখন সবচেয়ে জরুরি।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে আধুনিক শিক্ষার বিকল্প নেই। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতাবিষয়ক বই অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ

Brand Logo
২৮ অক্টোবর ২০২৬
দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একেকজন অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category