• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

২০ জেলায় মেডিক্যাল অক্সিজেন ব্যবস্থাপনা গড়ার উদ্যোগ সরকারের

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মেডিক্যাল অক্সিজেনের নিরাপদ, নির্ভরযোগ্য ও সবার জন্য ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬’। দুই দিনব্যাপী এ সম্মেলনে বৈজ্ঞানিক আলোচনা, গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি দেশের মেডিক্যাল অক্সিজেন ব্যবস্থাপনা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হয়।

৩ ও ৪ অক্টোবর আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্ক। সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস (চিপস)। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘জার্নি টু অ্যাচিভ, ইকুইটেবল অ্যাকসেস টু মেডিক্যাল অক্সিজেন’।

সম্মেলনের দ্বিতীয় দিন আইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। অধিবেশনে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম।

সংলাপে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটেই একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দ্রুত অন্তত ২০টি জেলায় সমন্বিত মেডিক্যাল অক্সিজেন ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পরবর্তী অর্থবছরে ধাপে ধাপে এই কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

নীতিনির্ধারণী সংলাপে আরও বক্তব্য দেন রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) সভাপতি অধ্যাপক সায়েবা আখতার, এসওএসবির মহাসচিব অধ্যাপক মো. মনির হোসেন খান, এপিবির সভাপতি অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত, আইইডিসিআরের পরিচালক কাজী আহমেদ জাকী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক শাহনেওয়াজ দেওয়ান।

এ ছাড়া আলোচনায় অংশ নেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী শামস আল আরেফিন, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক কে এস বেন্নূর, সোমালিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রতিনিধি এস কে মামুনুর রহমান মালিক, জনস্বাস্থ্যবিশেষজ্ঞ এস এম আসিব নাসিম এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন।

৩ অক্টোবর সম্মেলনের উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য দেন চিপসের পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন। সম্মেলনের উদ্দেশ্য ও বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আহ্বায়ক আহমেদ এহসানুর রহমান। বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ মালালয় আহমাদজাই। পরে সম্মেলনের উদ্বোধন করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম।

উদ্বোধনী দিনের প্রথম বৈজ্ঞানিক অধিবেশনের বিষয় ছিল ‘মেডিক্যাল অক্সিজেন নিড, প্রোডাকশন ক্যাপাসিটি অ্যান্ড সাপ্লাই’। এতে সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন। সহসভাপতি ছিলেন বারডেমের অধ্যাপক আবিদ হোসেন মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন চিপসের পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন।

এই অধিবেশনে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা, উৎপাদন সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন আহমেদ এহসানুর রহমান, মো. আক্তার হোসেন, মো. আলী সাইফুল্লাহ সাজিব, ফরিদ শিকদার, রেদওয়ান আল হামিদ, শোরাব উদ্দিন আহমেদ, মারুফ হাসান, ডা. থান চো, হাসনাইন আহমেদ, প্রকৌশলী এম এন নাশিদ রহমান ও ডা. সুরাইয়া জেমি।

দ্বিতীয় বৈজ্ঞানিক অধিবেশনে আলোচনার বিষয় ছিল ‘মেডিক্যাল অক্সিজেন এডুকেশন, রিসার্চ, মেজারমেন্ট অ্যান্ড ইনোভেশন’। অধিবেশনে সভাপতিত্ব করেন চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন। সহসভাপতি ছিলেন শামস আল আরেফিন এবং সঞ্চালনা করেন আইসিডিডিআরবির বিজ্ঞানী আহমেদ এহসানুর রহমান।

এ অধিবেশনে বক্তব্য দেন অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন কামরান উল বাছেত, সাবিনা আশরাফী লিপি, আবু আহাম্মদ আল মামুন, মো. হাসিব মামুন, মোস্তফা আশরাফুজ্জামান, সাবিত সাদ শফিক, সাব্বির আহমেদ, কাজী সেফায়েত এনাম ও মানাল মিজানুর রহমান।

সম্মেলনের প্রথম দিনের সমাপনী বক্তব্য দেন চিপসের পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন। একই দিনে আইইউবির মাল্টিপারপাস হলে ‘মিট দ্য অক্সিজেন চ্যাম্পিয়নস’ শীর্ষক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শামস আল আরেফিন, মোহাম্মদ জোবায়ের চিশতি ও ডা. এস কে মামুনুর রহমান মালিক। আয়োজনটির সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আখতার।

দুই দিনের এ সম্মেলনে দেশের মেডিক্যাল অক্সিজেনের চাহিদা, উৎপাদন ও সরবরাহ সক্ষমতা, শিক্ষা ও গবেষণা, পরিমাপ, উদ্ভাবন এবং সবার জন্য সমানভাবে অক্সিজেন সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Brand Logo
০৬ অক্টোবর ২০২৬
২০ জেলায় মেডিক্যাল অক্সিজেন ব্যবস্থাপনা গড়ার উদ্যোগ সরকারের
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category