• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা: শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর জীবন ও আদর্শ থেকে অনেক কিছু শেখার রয়েছে। এ কারণেই তাঁর নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, এই আদর্শকে সামনে রেখে বিএনপি ও প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আগামীর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন।
নতুন শিক্ষাবর্ষের বই উৎসব যথাসময়ে অনুষ্ঠিত হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর ২০০২ সালের জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতা ২০০৬ সাল পর্যন্ত বজায় ছিল। আবারও সরকার দায়িত্বে এসেছে এবং এবারও নির্ধারিত সময়ের মধ্যে বই বিতরণ করা হবে। তিনি বলেন, ২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। বইয়ের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। মানসম্মত ও সুন্দর বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বই প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘সংস্কৃতি ও খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা ও ‘আমার কারিগরি শিক্ষা’ বিষয়ক বই রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি জেলা শহরগুলোতে যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির জন্য ঐচ্ছিক বই দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Brand Logo
২৮ অক্টোবর ২০২৬
শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা: শিক্ষামন্ত্রী
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category