• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হা/ম/লা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রে/প্তা/র

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই হামলার সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিউদ্দিন চৌধুরীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। ডিএমপি জানিয়েছে, তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যেভাবে ঘটনার সূত্রপাত

মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্প এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক হামলা চালায়। এ সময় প্রায় ৫০টি গুলি ছোড়ার পাশাপাশি রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানোর অভিযোগ রয়েছে।

হামলাকারীরা একপর্যায়ে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে ঢুকে ভাঙচুর করে। পরে সেখান থেকে বিভিন্ন সরঞ্জাম ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর ভাঙচুর হওয়া স্টুডিওর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সালমান মুক্তাদির। এরপর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

তিন আসামির রিমান্ড

এদিকে একই মামলায় গ্রেপ্তার হওয়া মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্না (২৯) নামের তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার এসআই সুব্রত দেবনাথ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রায় ৫০ জন ব্যক্তি দলবদ্ধ হয়ে প্রকল্প এলাকায় হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। হামলার সময় নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্‌ল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ রয়েছে। একই সঙ্গে কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এজাহারে বাদীপক্ষের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সালমান মুক্তাদিরের স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে।

পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের অভিযোগ

মামলার বিবরণ অনুযায়ী, হামলার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার জন্য পুলিশ শটগানের পাঁচটি গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থল থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

Brand Logo
৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হা/ম/লা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রে/প্তা/র
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category