• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে লিবিয়া প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট ১ ছেলের জানাজার সময় এলো আরেক ছেলের মৃত্যুর খবর সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, একসঙ্গে দুইজনের মৃ/ত্যু

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে গরুর ঘাস কাটতে গিয়ে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) এবং একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে ধনু আকন্দ গরুর জন্য ঘাস কাটতে কৃষিজমিতে যান। সেখানে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে এলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে আসেন।

একপর্যায়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছিল। তবে অভিযোগ পাওয়ার পরও দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ জানান, সকাল ৯টার দিকে তিনি একটি ছেঁড়া বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হয়। তবে তার অভিযোগ, এরপরও তারটি সরানো কিংবা বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Brand Logo
৩০ সেপ্টেম্বর ২০২৬
ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, একসঙ্গে দুইজনের মৃ/ত্যু
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category