• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র প্রাপ্তি ঘিরে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১ অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের কেউ যদি নিয়োগপত্র না পেয়ে থাকে, তবে তা পরবর্তীতে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন বা ভেটিং সম্পন্ন করা একটি নিয়মিত প্রক্রিয়া।

এতে প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মিডিয়ার অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Brand Logo
২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category