• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমের মায়ের ক্ষোভ মেসিকে বার্সায় ফেরানো যায়নি, হাটে হাঁড়ি ভাঙলেন জাভি ‘অপ্রয়োজনীয়’ ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে অপ্রতিম হ/ত্যা/র বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ গাজার প্রযুক্তি খাত ধ্বংসের মুখে, তবুও রোবটিকস শিখছে শিক্ষার্থীরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তার ইঙ্গিত তুরস্কের দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর চটে বললেন, ‘নারীরা কারো সম্পত্তি নয়’, -হানিয়া আমির নিরাপদ শৈশব চাই -বললেন অপ্রতিম হত্যাকাণ্ডে স্তব্ধ অপূর্ব উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দ্রুততম সময়ের মধ্যে কুমিল্লায় নিহত কিশোর অপ্রতিমকে হত্যার বিচার সম্পন্নের আশা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেমন দ্রুত হয়েছিল, অপ্রতিমের ক্ষেত্রেও তেমন হবে। আমরা পুলিশের পক্ষ থেকে সব সহযোগিতা করবো।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার এবং ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত হওয়ার কথা স্বীকার করেছে। তারা অনেকটা কিশোর অপরাধীর মতো। তাদের সাথে ভিকটিমের উঠাবসা ছিল। ঘটনার সমস্ত আলামত পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের প্রশংসা করতেই পারি।
তিনি আরও বলেন, এ ঘটনায় আদালতও রামিসা হত্যাকাণ্ডের মতো বিচার প্রক্রিয়া শেষ করবেন বলে আশা করছি। অপরাধের পেছনে কিছু ঘটনা থাকে। এসবের পেছনে মাদকসহ নানা কারণ থাকে। এজন্য আমরা স্কুল পর্যায়ে সাংস্কৃতিক, ক্রীড়া কর্মকাণ্ডসহ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি।
সমাজের পচন বহু বছর ধরে শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সমাজের মানুষকে সচেতন করতে উদ্যোগ নিতে হবে। গুরুতর অপরাধের বিচার এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Brand Logo
২০ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category