• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে লিবিয়া প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট ১ ছেলের জানাজার সময় এলো আরেক ছেলের মৃত্যুর খবর সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত অনুমোদন

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে কেন্দ্রটির প্রথম ইউনিটে পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়া শুরু এবং বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো।

অনুমোদনের ফলে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ’ কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ পর্যায়ে পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন বা পরমাণুর ধারাবাহিক বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে শক্তি উৎপাদনের কার্যক্রম পরিচালিত হবে। প্রকল্পের সংশ্লিষ্ট পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হওয়ার পর এ অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে এবং রাশিয়ার সহযোগিতায় নির্মিত কেন্দ্রটির প্রথম ইউনিটের ‘বি-ওয়ান’ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। সম্প্রতি স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল, সেটিও সমাধান করা হয়েছে।

এরপর ‘বি-টু’ পর্যায়ে পারমাণবিক চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করা হয়। পরবর্তী ধাপে শুরু হয় ‘ক্রিটিক্যালিটি’ বা নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন পর্যায়। পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে উন্নীত করা গেলে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে। তবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদন সম্পন্ন করতে হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্যও পারমাণবিক জ্বালানি সরবরাহের কার্যক্রম শুরু করেছে রাশিয়া। দ্বিতীয় ইউনিটে ব্যবহারের জন্য ‘ভিভিইআর-১২০০’ রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন এবং দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ কার্যক্রমের অগ্রগতির মধ্য দিয়ে রূপপুর প্রকল্পের দুই ইউনিটের কার্যক্রমই নতুন পর্যায়ে এগোচ্ছে।

Brand Logo
২৯ অক্টোবর ২০২৬
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত অনুমোদন
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category