নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকায় মাদক কারবারী ও চিহ্নিত সন্ত্রাসী শরীফ ভূইয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলা-বারুদ ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে অভিযান চলাকালে এই তথ্য নিশ্চিত করছে এসআরবি-১১ এর নরসিংদীর এক্টিং কমান্ডার মো: আল মাসুদ খান।
এসময় তিনি জানান, গত রাত ১২টা থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার গোডাউন ঘর থেকে একটি বিদেশি রিভলভার, একটি দেশীয় পাইপগান, ৮২ রাউন্ড বিভিন্ন গুলি, দেশিয় ৯টি অস্ত্র, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং ১০ লক্ষ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে থানা পুলিশের খোয়া যাওয়া শর্টগানের গুলি থাকতে পারে বলেও ধারনা করা হচ্ছে।
অভিযুক্ত শরীফ ভুইয়া ঘোড়াদিয়া এলাকার সোবহান ভুইয়ার ছেলে। এর আগেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানে তাকে গ্রেপ্তার করতে না পারলেও তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে, দ্রুতই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই এসআরবি কর্মকর্তা।