• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার দলীয় অন্তর্কোন্দলে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছে; নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে, রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম দাবি করেন, শেখ হাসিনার আমলের সব কিছু বর্তমানেও হচ্ছে। তিনি বলেন, আমরা আরেকটা ফ্যাসিবাদ চাই না। তবে এই সরকারের ফ্যাসিবাদি সামর্থ নাই, কিন্তু এই সরকার কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে। জ্বালানি ও স্বরাষ্ট্র মন্ত্রী ব্যার্থ হলেও তাদের সরানো হচ্ছে না।

তিনি আরও বলেন, গনমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে না বতর্মান সরকার। সংস্কার প্রস্তাবের কোন প্রস্তাবনা এই সরকার বাস্তবায়ন করেনি। এছাড়া, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, মুল্যস্ফীত, মাদক, গঙ্গা চুক্তিসহ নানা ইস্যুতে নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম।

পরে তিনি রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ ইউনিটের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রনয়নের লক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Brand Logo
২৮ অক্টোবর ২০২৬
বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: নাহিদ ইসলাম
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category