• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র ১৫ দিনের মাথায় হাতের সামান্য চাপে গুঁড়ো হয়ে উঠে যাচ্ছে দেড় কোটি টাকার সড়ক

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

চাঁদপুরে এলজিইডির দেড় কোটি টাকার সড়ক ১৫ দিনও টেকেনি। হাত লাগালেই উঠে আসে কার্পেটিং। ঠিকাদারকে পুনরায় কাজ করার নির্দেশ । রোববার সড়কটি পরিদর্শনে আসেন কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

সংস্কারকাজ শেষ হওয়ার পনেরা দিন না যেতেই ওই সড়কের বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে ঢালাই। কোথাও কোথাও হাতের সামান্য চাপে ঢালাইয়ের অংশ গুঁড়ো হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা গেছে, রাস্তায় কার্পেটিংয়ে যে পরিমাণ বিটুমিন ব্যবহারের কথা ছিল, ঠিকাদার তার চার ভাগের এক ভাগও ব্যবহার করেননি। ফলে ১৫ দিনের মাথায় সড়কটির এমন দৈন্যদশা।

১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা সড়কের এমন অবস্থা দেখে ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন, এত টাকা ব্যয়ে সংস্কারের পরও কেন সড়কের কার্পেটিং এত দ্রুত নষ্ট হচ্ছে?

স্থানীয় একাধিক সূত্র জানায়, জেলা কারাগার থেকে শাহতলী বাজার পর্যন্ত সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল। সড়কের দুরবস্থা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংস্কারকাজ করা হয়। তবে পুরো কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ঢালাই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আনেন স্থানীয় সচেতন বাসিন্দারা। সরেজমিনে সড়কের কয়েকটি স্থানে ঢালাই উঠে যাওয়ার চিত্র দেখা গেছে। স্থানীয়দের দাবি, কিছু অংশের ঢালাই এতটাই দুর্বল যে হাতের সামান্য চাপে তা গুঁড়ো হয়ে উঠে যাচ্ছে।

সিএনজিচালিত অটোরিকশাচালক কাদের ও লিটন বলেন, ‘অনেক দুর্ভোগের পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কাজের মান নিয়ে যে প্রশ্ন উঠেছে, তাতে সড়কটি বেশি দিন টিকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’

সদর উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী বলেন, সড়কটিতে কার্পেটিংয়ের সঙ্গে প্রয়োজনীয় বিটুমিন ব্যবহার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সে কারণে আমরা রাস্তাটি পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছি।

Brand Logo
২৫ অক্টোবর ২০২৬
মাত্র ১৫ দিনের মাথায় হাতের সামান্য চাপে গুঁড়ো হয়ে উঠে যাচ্ছে দেড় কোটি টাকার সড়ক
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category