• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড় ‘জয় বাংলা’ চিরকুট রেখে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে এক যুবদল নেতার বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ী মোবারক হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে একটি শপিং ব্যাগে এসব সামগ্রী পাওয়া যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোবারক হোসেন আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষ দর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ীর লোকজন সন্ধ্যার পর বাড়ীর বাড়রে যে বের হলে প্রধান ফটকের সামনে একটি লাল রংগের শপিং ব্যাগ দেখতে পান। সে ব্যগটির ওপর একটি সাদা কাগজে লেখা ছিল “জয় বাংলার পক্ষ থেকে তর জন্য উপহার”। পরে ব্যগতটি খুলতেই চোখে পড়ে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি এবং একটি চিরকুট। চিরকুটটি খুলতেই চোখে পড়ে, মোবারক হোসনকে নিয়ে অকথ্যভাষায় গালাগাল ও প্রাণ নাশের হুমকিসহ নানা বাক্য লিখা।

মোবারক হোসেন জানান, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। বাড়ি থেকে ফোন করে ঘটনাটি জানানো হলে দ্রুত তিনি বাড়িতে আসেন। পরে দলের স্থানীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে শপিং ব্যাগটি খুললে এর ভেতরে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।

মোবারক হোসেনের দাবি, চিরকুটে তাকে গালাগালি করা হয়েছে। পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া চিরকুটে লেখা বিষয়টি কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জড়িতদের পুলিশ দ্রুতই গ্রেপ্তার করবে।

Brand Logo
০৯ অক্টোবর ২০২৬
নরসিংদীতে যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড় ‘জয় বাংলা’ চিরকুট রেখে প্রাণনাশের হুমকি
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category