• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

শিবপুরে বিশ্ব দৃষ্টি দিবসে জনসচেতনতা মূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

৮ অক্টোবর, বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুরে বেসরকারি সংস্থা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এবং ভিশন স্প্রিং – এর যৌথ আয়োজনে জনসচেতনতা মূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় শিবপুর উপজেলা হসপিটালের সভা কক্ষে আলোচনা সভা এবং এর আগে হসপিটাল চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন – ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার তাপস দেবনাথ, প্রোগ্রাম অর্গানাইজার শাকিল ভূইয়া, ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের এরিয়া ম্যানেজার মফিজুল ইসলাম, ম্যানেজার রাসেল আকন্দ এবং হসপিটালের অন্যান্য স্বাস্থ্যকর্মী বৃন্দ।
আলোচনা সভায়- অন্ধত্ব, চোখের সমস্যা এবং দৃষ্টি শক্তি রক্ষায় চোখের যত্নের গুরুত্ব তুলে ধরা হয়।

Brand Logo
০৮ অক্টোবর ২০২৬
শিবপুরে বিশ্ব দৃষ্টি দিবসে জনসচেতনতা মূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category