• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গ/লা কা/টা ম/র/দে/হ উদ্ধার

ফ্রন্ট লাইন ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রংপুরের পীরগঞ্জে বিপুল চন্দ্র বর্মণ (নাম অনুযায়ী) নামে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে তার চার্জার ভ্যানও পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের পাশের একটি ধানক্ষেতে বিপুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ধানক্ষেতের পাশে বিপুলের চার্জার ভ্যানটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, বিপুলের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার চার্জার ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশেই চার্জার ভ্যানটি ছিল। প্রাথমিকভাবে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Brand Logo
০৬ অক্টোবর ২০২৬
পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গ/লা কা/টা ম/র/দে/হ উদ্ধার
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category