• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, আটকা ৭০ জন উদ্ধার

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাজীপুরের ডেগের চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া এসব শ্রমিককে পরে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটির তিনতলায় আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, আগুনে সৃষ্ট ধোঁয়ায় কারখানার ভেতরে থাকা শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। এ পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে। কর্মকর্তারা জানান, কারখানার আশপাশে পুকুর বা পানির কোনো উৎস নেই। পাশাপাশি কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগ

Brand Logo
০৩ অক্টোবর ২০২৬
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, আটকা ৭০ জন উদ্ধার
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category