• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

পলাশের খাগৈর গ্রামে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পলাশ উপজেলার ঘোড়াশালের খাগৈর গ্রামে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গনে সকল কৃষ্ণ ভক্তবৃন্দের উদ্যোগে বিশ্ব মানবতার কল্যাণে দেশ ও জাতীর মঙ্গলার্থে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান গতকাল শনিবার সমাপ্ত হয়েছে। গত ১ অক্টোবর এ মহাযজ্ঞানুষ্ঠান শুরু হয়। এতে মহানাম সুধা পরিবেশন করেন শ্রী বেদ বানী সম্প্রদায় কুমিল্লা (পুরুষ), শ্রী দুর্গা সেবা সংঘ সম্প্রদায় খুলনা (পুরুষ), শ্রী রাধাকুঞ্জ সম্প্রদায় গোপালগঞ্জ (মহিলা), শ্রী কৃষ্ণা কিশোরী সম্প্রদায় নরসিংদী (মহিলা), শ্রী লহ্মী নারায়ন সম্প্রদায় মানিকগঞ্জ (পুরুষ) ও শ্রী মা কালী সম্প্রদায় স্থানীয় দল। কলিযুগে মানুষ ধর্মের অমৃত বাক্য ভুলে গিয়ে অসত্য ও অসুন্দরের পথে ধেয়ে চলেছে। অর্থ বিত্ত আর লোভের বশবর্তী হয়ে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ, মারামারি ও হানাহানিতে নিমজ্জিত হচ্ছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার নিমিত্তে কলিযুগের অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনাদর্শকে পাথেয় করে জাতি বর্নের বিভেদ ভুলে গিয়ে প্রেমময় পূণ্য পথে ধাবিত করার লক্ষ্যে এ আয়োজন। এর আগে ৩০ সেপ্টেম্বর শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও আলোচনা সভা, শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন করা হয়। খাগৈর গ্রামের শ্রী শ্রী রক্ষাকালী মন্দির এর সভাপতি সুকুমার চন্দ্র দেব এবং সাধারণ সম্পাদক বিভিশন দত্ত ও সদস্য রবিন দত্ত হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান সফল করে তোলার জন্য সকল ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Brand Logo
০৩ অক্টোবর ২০২৬
পলাশের খাগৈর গ্রামে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category