• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল থেকে ফেরার পথে এক কিশোরী ও তার বন্ধুকে আটকে রাখার পর কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ সময় ওই তরুণের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করা হয় বলে অভিযোগ। পরে কৌশলে সেখান থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তিনি। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গন্ধর্বপুর এলাকার রেদোয়ান হোসেনের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) এবং জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার বিকেলে মৈকুলী এলাকার ওই কিশোরী তার বন্ধু আকাশ আহম্মেদের সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে ঘুরতে যান। রাতে বাড়ি ফেরার সময় আনুমানিক ১১টার দিকে তারা গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত নাদিমসহ তিন যুবক তাদের পথ আটকে দেন।

অভিযোগ রয়েছে, পরে দুজনকে জোর করে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আকাশকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীর ওপর পালাক্রমে ধর্ষণ করা হয়।

একপর্যায়ে আকাশকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন অভিযুক্তরা। টাকা এনে দেওয়ার কথা বলে কৌশলে ভবনটি থেকে বেরিয়ে আসেন আকাশ। এরপর তিনি দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে পুরো ঘটনা জানান।

জাতীয় জরুরি সেবা থেকে খবর পাওয়ার পর রূপগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। সেখান থেকে কিশোরীকে উদ্ধার করার পাশাপাশি নাদিম, সিহাব ও ইমনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Brand Logo
০৩ অক্টোবর ২০২৬
রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category