• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে আড়াই মাস ধরে নিখোঁজ ১৩ বছরের মাদ্রাসা ছাত্র সোহান, সন্ধান চায় পরিবার

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে মোহাম্মদ আলী সোহান (১৩) নামে এক মাদ্রাসাছাত্র আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছে। গত ১৫ জুলাই বুধবার নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার বাসা থেকে সোহান নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। সোহানের সন্ধান, নিখোঁজের ঘটনা তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২৬ সেপ্টেম্বর শনিবার নরসিংদীর পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন তার বাবা আলিম উদ্দিন।

নিখোঁজ সোহান নরসিংদীর গাবতলী এলাকার আলিম উদ্দিনের ছেলে। সে স্থানীয় গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদন সূত্রে জানা যায়, আলিম উদ্দিন তার পরিবার নিয়ে গাবতলী এলাকায় হাফিজুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। তার পাশের ঘরেই নেয়ামত মিয়া নামে আরেকজন পরিবার নিয়ে ভাড়া থাকেন। সোহান ১৫ জুলাই নিখোঁজ হওয়ার আগে প্রতিবেশি ভাড়াটিয়ার চার বছর বয়সী মেয়েশিশুকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রতিবেশি পরিবারের সদস্যরা সোহানকে ভয়ভীতি দেখান। পরে বাড়িওয়ালা হাফিজুর রহমানও বিষয়টি নিয়ে সোহান ও তার পরিবারকে শাসন করেন। এঘটনার পর সোহানকে তার মা শাসন ও মারধর করেন। পরে বাবা-মা দুজন কাজে বাইরে গেলে সোহানকে বাসায় রেখে যান। কাজ শেষে বাড়িতে ফিরে তারা সোহানকে আর পাননি। এরপর থেকেই সে নিখোঁজ। নিখোঁজ হওয়ার পর থেকেই আত্মীয়-স্বজন, বন্ধু ও পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ১৭ জুলাই নরসিংদী সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সোহানের বাবা আলিম উদ্দিন বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি। অথচ তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তাকে বিনা অপরাধে মারধর ও ভয়ভীতি দেখানো হয়েছে। এরপর থেকেই সে নিখোঁজ।

তিনি বলেন, যে বাড়ি থেকে আমার ছেলে বের হয়েছে, সেখান থেকে বের হওয়ার কোনো দৃশ্য সিসি ক্যামেরায় পাওয়া যায়নি। আমার ছোট্ট ছেলে আড়াই মাসের মতো সময় আত্মগোপনে বা পালিয়ে থাকতে পারে না। সে কোথায় আছে, তার কোনো ক্ষতি হয়েছে কি না—এ নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি।

এব্যাপারে প্রতিবেশী নেয়ামত মিয়ার কাছে সোহানের নিখোঁজের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি এড়িয়ে যান। তিনি এব্যাপারে কোন কথা বলতে চাননি।

নিখোঁজের ঘটনার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক নাসিম বলেন, আমরা শিশুটি নিখোঁজের পরই দেশের সকল থানায় সোহানের তথ্য পাঠিয়েছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজনদের সাথে কথা বলেছি। এছাড়া মাদ্রাসাসহ এলাকাবাসীর সাথে কথা বলেও কোন ক্লু পায়নি। আমরা তদন্ত করছি, আশা করছি দ্রুতই তাকে খোঁজে পাবো।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্র সোহানের বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। পুলিশ বিভিন্ন থানার সাথে তার সন্ধানে যোগাযোগ রাখছে।

নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, নিখোঁজ সোহানের বাবা আমার সাথে দেখা করেছে ও একটি আবেদন জমা দিয়েছে। তার সন্ধানে পুলিশ কাজ করছে। আশা করছি খুব দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে।

Brand Logo
০১ অক্টোবর ২০২৬
নরসিংদীতে আড়াই মাস ধরে নিখোঁজ ১৩ বছরের মাদ্রাসা ছাত্র সোহান, সন্ধান চায় পরিবার
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category