• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো যুবকের ম/র/দে/হ

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে খড় দিয়ে ঢাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মাঠে যাওয়ার পথে কয়েকটি শিয়ালকে খড়ের নিচে থাকা একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখে বিষয়টি নজরে আসে স্থানীয় এক কৃষকের। পরে কাছে গিয়ে তিনি মরদেহটি দেখতে পান।

বুধবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকায় মাঠের মধ্যে ইট বিছানো সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু নিয়ে টানাটানি করছে। তিনি কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো সরে যায়। এরপর খড় ও ঘাস সরিয়ে তিনি দেখতে পান, সেখানে এক যুবকের মরদেহ পড়ে আছে।

বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার করলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন।

পরে খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিনের পুরোনো হতে পারে। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিম ঘটনাস্থলে আসছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শিয়ালের টানাটানির কারণে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে। পরে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তসহ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Brand Logo
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো যুবকের ম/র/দে/হ
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category