• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদিনও রয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জামিনের জন্য আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা বা ডাকের দিন ছিল। এ নিয়ে উপজেলা অফিস চত্বরে বিএনপি, যুবদল ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।

ঘটনার পর আগিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওমর শরীফ গত ২৫ মে পূর্বধলা থানায় একটি মামলা করেন। মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদিনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়।

তবে জামায়াতের স্থানীয় একটি সূত্রের দাবি, কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে তৈরি হওয়া বিরোধের জেরেই তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম বলেন, তারা মামলাটি আইনিভাবে মোকাবিলা করবেন। তার দাবি, মামলাটি মিথ্যা এবং দ্রুত তা প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করা হবে বলে তারা আশা করছেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Brand Logo
৩০ সেপ্টেম্বর ২০২৬
যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category