দেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জনের শরীরে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট ১ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে।
অন্যদিকে, একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫২০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে হাম পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে।