• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবদল সংঘর্ষ: মোটরসাইকেলে আগুন, গুলিবর্ষণ ও আহত ৩

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় ফাঁকা গুলি বর্ষণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বাধা দিতে গিয়ে ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৫–২০ জনের একটি দল বরপা বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ মিছিল বের করে। এ সময় তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়া মিছিলে বাধা দিলে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ৪–৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয় এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া হামলাকারীরা আশপাশের প্রায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। সংঘর্ষ থামাতে গিয়ে ইয়ার হোসেনসহ অন্তত ৩ জন আহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছানোর আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা স্থান ত্যাগ করে। পরবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের অংশ উদ্ধার করে।

এ ঘটনায় যুবদল নেতা আরজু ভুঁইয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় মামলা রুজু হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানিয়েছেন, ঘটনার পেছনে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Brand Logo
২৯ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবদল সংঘর্ষ: মোটরসাইকেলে আগুন, গুলিবর্ষণ ও আহত ৩
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category