নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ বেলাবো উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোশাররফ হোসেন ভূইয়া রিপনকে গত সোমবার রাতে নরসিংদী শহরের ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বেলাব থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোশাররফ হোসেন ভূইয়া রিপন কার্যক্রম নিষিদ্ধ বেলাবো উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শমসের আলী ভূইয়ার দ্বিতীয় পুত্র এবং বেলাবো উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শমসের জামান ভূইয়া রিটনের ছোট ভাই।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানউল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন ভূইয়া রিপন এর বিরুদ্ধে বেলাব ও সদর থানায় একাধিক মামলা রয়েছে।