• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে প্রাথমিকের ৫১ শিক্ষকের চূড়ান্ত নিয়োগ আটকে থাকার প্রতিবাদে অনশন

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও দীর্ঘদিন নিয়োগপত্র না পাওয়ায় তীব্র ক্ষোভ ও চরম অনিশ্চয়তায় পড়েছেন জামালপুরের ৫১ জন প্রার্থী। দাবিকৃত নিয়োগপত্রের নিশ্চয়তা না পেয়ে শেষ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) কার্যালয়ের বারান্দায় অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেছেন তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে এই অনশন কর্মসূচি শুরু হয়। চূড়ান্ত নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত দিন-রাত বিরতিহীনভাবে শিক্ষা কার্যালয়ের ভেতরেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

অনশনরত প্রার্থীরা জানান, জামালপুর জেলায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু আশ্চর্যজনকভাবে এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জন এবং পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে মাত্র ১ জনকে নিয়োগপত্র প্রদান করা হয়।

পরপর দুই ধাপে ৮৫ জনের নিয়োগ সম্পন্ন হলেও বাকি ৫১ জন প্রার্থীকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ঝুলিয়ে রাখা হয়েছে। দেশের অন্যান্য প্রায় সব জেলায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম ও চূড়ান্ত যোগদান ইতোমধ্যেই শেষ হয়েছে, কিন্তু জামালপুরে একই নিয়োগ প্রক্রিয়ার অংশ হওয়া সত্ত্বেও তাদের ফাইল আটকে রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।

‘প্রয়োজনে না খেয়ে মরে যাব, তবু সরব না’

রাজধানীতে টানা কর্মসূচির ক্লান্তি আর অসুস্থতা নিয়েই আন্দোলনকারীরা এবার স্থানীয় শিক্ষা অফিসে অবস্থান নিয়েছেন। ঢাকার অভিজ্ঞতা তুলে ধরে অনশনরত প্রার্থী তানভীর রহমান বলেন, ‘রাজধানীতে টানা চার দিন কঠোর আন্দোলন ও অবস্থান কর্মসূচির পর অসুস্থ শরীর নিয়ে আজ বাধ্য হয়ে নিজ জেলার শিক্ষা অফিসে অনশনে বসেছি। আমাদের নিয়োগপত্র না দেওয়া পর্যন্ত এই অনশন চলবে। শুধু দিনে নয়, প্রয়োজনে সারা রাত আমরা এই কার্যালয়ের বারান্দাতেই অবস্থান করব।’

আরেক ক্ষুব্ধ প্রার্থী মীর আফিফা সুলতানা নিজের হতাশা ব্যক্ত করে বলেন, ‘একই পরীক্ষায় পাস করে এবং একই সঙ্গে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও কেন আমাদের আটকে রাখা হলো, তা শিক্ষা অফিস স্পষ্ট করছে না। আমরা আজকের মধ্যেই চূড়ান্ত নিয়োগপত্র হাতে পেতে চাই। আমাদের দাবি মানা না হলে না খেয়ে মরে যাব, তবু এই অনশনস্থল থেকে এক পা-ও নড়ব না।’

ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান জানান, বাদ পড়া বা অপেক্ষমাণ ওই ৫১ জন প্রার্থীর নথিপত্র ও ফাইল নিয়ে বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাজ চলছে। ঢাকায় প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় জটিলতা নিরসনে যোগাযোগ বজায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই সংক্রান্ত জট কাটিয়ে প্রক্রিয়াটি নিষ্পত্তির জন্য সব ধরনের দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Brand Logo
২৯ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে প্রাথমিকের ৫১ শিক্ষকের চূড়ান্ত নিয়োগ আটকে থাকার প্রতিবাদে অনশন
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category