• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

কলেজ পরিবর্তনের সুবর্ণ সুযোগ! ১ অক্টোবরের মধ্যে আবেদন বাতিলের নির্দেশ

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে যারা কলেজ পরিবর্তন করতে চান, তাদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন নিয়মে, দ্বিতীয় ধাপে অন্য কলেজে আবেদন করার আগে শিক্ষার্থীকে আগের আবেদন বা ভর্তি অবশ্যই বাতিল করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংশোধিত ও জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আগামী ১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় স্বশরীরে উপস্থিত হয়ে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে। আবেদন বাতিলের সময় শিক্ষার্থীকে অবশ্যই নিজ মাধ্যমিক পরীক্ষার (এসএসসি/সমমান) মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা সত্ত্বেও যারা ভর্তি হননি বা ভর্তি বাতিল করে নতুন কলেজে আবেদন করতে চান, তারা এই প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন।

বিপুলসংখ্যক শিক্ষার্থী সময়মতো নিশ্চায়ন ও ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি বাড়ানো হয়েছে:

 আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা যাবে। (যেসব শিক্ষার্থী আগে সুযোগ পাননি বা ভুল কোটার কারণে ভর্তি হতে পারেননি, তারাও আবেদন করতে পারবেন)।৫ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। ৫ অক্টোবর ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়।আগামী ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজে নির্বাচিত হননি, তাদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তারা ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দক্রম সম্পাদনা করতে পারবেন।তবে আবেদনের ক্ষেত্রে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে প্রতিটি শিক্ষার্থীকে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম নির্বাচন করতে হবে। কোটা ব্যবহারের ক্ষেত্রেও যোগ্যতা যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Brand Logo
২৯ সেপ্টেম্বর ২০২৬
কলেজ পরিবর্তনের সুবর্ণ সুযোগ! ১ অক্টোবরের মধ্যে আবেদন বাতিলের নির্দেশ
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category