• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

৬০ জন বিজিবির চোখ ফাঁকি দেওয়া সম্ভব হলো না! আটক ৬১ লাখ টাকার চোরাই পণ্য

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বিজিরি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে নিরাপত্তা টহল বাড়িয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এএসসির নির্দেশনায় বিজিবির একাধিক বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।মঈনপুর, চন্ডিদার, খাদলা ও মাদলা বিওপি সীমান্ত এলাকা। সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা।

অভিযানে বিজিবি চোরাচালানকৃত যেসকল পণ্য জব্দ করেছে তার আনুমানিক বাজারমূল্য ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা। জব্দকৃত দ্রব্যের মধ্যে রয়েছে। ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা ও চকলেট।অলিভ অয়েল, নবরত্ন তেল, ঝান্ডুবাম ও বাংলাদেশি রসুন। ভারতীয় শাড়ি, গরু, মদ এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা।

সুলতানপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে নিরাপত্তা সুসংহত রাখার পাশাপাশি যেকোনো ধরনের সীমান্ত অপরাধ, পুশইন, মাদক, নারী ও শিশু পাচার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Brand Logo
২৯ সেপ্টেম্বর ২০২৬
৬০ জন বিজিবির চোখ ফাঁকি দেওয়া সম্ভব হলো না! আটক ৬১ লাখ টাকার চোরাই পণ্য
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category