নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২| রোববার(২৭ সেপ্টে¤^র) পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়|
নরসিংদী জেলা পুলিশের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০টায় অনুষ্ঠিত হয়|অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃআবদুল্লাহ&-আল-ফারুক, বিপিএম-সেবা| জেলার ৭ টি থানা থেকে ছেলে ও মেয়েদের মোট ১৪ টি দল এতেঅংশগ্রহণ করে|
ছেলেদের ফাইনালে শিবপুর থানা দলকে হারিয়ে বেলাবো থানা দল এবং মেয়েদের প্রতিযোগিতায় শিবপুরথানা দলকে হারিয়ে পলাশ থানা দল জয়লাভ করে| পুরুষ বিভাগের ফাইনালে বেলাবো থানা দল চ্যাম্পিয়নএবং শিবপুর থানা দল রানার্সআপ হয়|
ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়|পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেনপুলিশ সুপার মোঃ আবদুল্লাহ&-আল-ফারুক, বিপিএম-সেবা|
অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিংকমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন|
জেলা পুলিশ জানায়, জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ ও পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটিপুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করা এবং নারী ও পুরুষদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করারউদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়|