• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মাধবদী কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর মাধবদী কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে| শনিবার (২৬ সেপ্টে¤^র) নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাপ্ত ভোটের ভিত্তিতে ও সর্বসম্মতিক্রমে এ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়|
নির্বাচন কমিটির সভাপতি ও নরসিংদী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ¯^াক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল নিশ্চিত করা হয়| ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আলমগী মনোহরপুর তন্তুবায় সমবায় সমিতি লিঃ-এর প্রতিনিধি জনাব আলহাজ্ব বেনজীর আহমেদ এবং সহ-সভাপতি পদে খড়িয়া তন্তুবায় সমবায় সমিতি লিঃ-এর প্রতিনিধি জনাব আনোয়ার হোসেন ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন|
এছাড়া সাধারণ সম্পাদক পদে বানিয়াদী তন্তুবায় সমবায় সমিতি লিঃ-এর প্রতিনিধি জনাব মো: আনোয়ার হোসেন সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন|
ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন জোনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: জোন-০১: জনাব আব্দুল করিম (মিলকিপাড়া তন্তুবায় সমবায় সমিতি লিঃ) জোন-০২: জনাব মোঃ নাছির উদ্দিন ভূঁইয়া (দক্ষিণ কাঠালিয়া তন্তুবায় সমবায় সমিতি লিঃ) জোন-০৩: জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন (ঝিলপাড় তন্তুবায় সমবায় সমিতি লিঃ)
জোন-০৪: জনাব মোঃ শফিউদ্দিন (আলগীাপাড়া তন্তুবায় সমবায় সমিতি লিঃ)
জোন-০৫: জনাব মোঃ ফিরোজ মিয়া (পাথরপাড়া তন্তুবায় সমবায় সমিতি লিঃ)|
জোন-০৬: জনাব আবু বকর সিদ্দিক (কিছুমত বানিয়াদী তন্তুবায় সমবায় সমিতি লিঃ)
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ ওবায়দুর রহমান এবং নরসিংদী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সদস্য মোহাম্মদ নূরুজ্জামান ফলাফল বিবরণীতে ¯^াক্ষর করেন| নবনির্বাচিত কমিটিকে স্থানীয় সমবায়ীবৃন্দ ও শিল্পোদ্যোক্তারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন|

Brand Logo
২৯ সেপ্টেম্বর ২০২৬
মাধবদী কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category