• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে লিবিয়া প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট ১ ছেলের জানাজার সময় এলো আরেক ছেলের মৃত্যুর খবর সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পাচারের শিকার ২ বাংলাদেশি তরুণীকে ফেরত দিলো ভারত

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে পাচারের শিকার বাংলাদেশি দুই তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

সোমবার (২৮সেপ্টেম্বার) ভারতীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রত্যাবাসনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয় বলে নথিতে উল্লেখ করা হয়েছে। এ সময় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিএসএফ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের ফিরে আসা দুই বাংলাদেশি নারী হলেন- খুলনার ফুলতলা উপজেলার যুগ্মীপাশা গ্রামের মো. খায়ের শেখের মেয়ে এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড় মাইজহিরা গ্রামের মো. দুলাল মিয়া মেয়ে।

পাচারের শিকার ২ বাংলাদেশি তরুণীকে ফেরত দিলো ভারত
ভারতে পাচারের ১২ বছর পর দেশে ফিরলেন তরুণী
নথি অনুযায়ী, বাংলাদেশি কর্তৃপক্ষের ইস্যু করা ট্রাভেল পারমিট এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

পাচারের শিকার ২ বাংলাদেশি তরুণীকে ফেরত দিলো ভারত
পদ্মার চরে দুর্বৃত্তের গুলি, আহত ১
পরে হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশি প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা বাংলাদেশি দুই নাগরিককে গ্রহণ করেন।

প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম শেষে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সোমবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল আইসিপি দিয়ে দুই তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ‘ভালো কাজের আশায় দালালচক্রের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে ওই দুই তরুণী সেখানে আইনি জটিলতায় পড়েন। বিভিন্ন প্রক্রিয়া শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলেন্টারি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘দেশে ফেরত আসা দুই তরুণীকে প্রথমে তাদের শেল্টার হোমে রাখা হবে। পরে যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি বলেন, ‘দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশে যাওয়ার কারণে অনেক বাংলাদেশি নাগরিক নানা ধরনের হয়রানি, প্রতারণা ও আইনি জটিলতার শিকার হন। তাই দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’

Brand Logo
২৮ সেপ্টেম্বর ২০২৬
পাচারের শিকার ২ বাংলাদেশি তরুণীকে ফেরত দিলো ভারত
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category