• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে ২ বিঘা পুকুরে বিষ দিয়ে মাছ মারা অভিযোগ উঠেছে। সোমবার ভোর থেকে পুকুর সকল মাছ মরে ভেসে ওঠে । এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষীর।

সরজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের পাড়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি। পুকুরের পানিতে হাজার হাজার মরা মাছ ভেসে আছে। মাছগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।এক রাতের শত্রুতা আর লোভে এক নিমিষেই শেষ হয়ে গেল একটি পরিবারের স্বপ্ন।

মাছ চাষি তরিকুল ইসলাম জুয়েল জানান, আমার দুই বিঘা পুকুর‍রে ৩ মাস আগে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেছি । কে বা করা গতকাল রাতে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে এতো করে সকাল থেকে সকল মাছ মরে ভেসে উঠেছে । আমার সাথে কারো শত্রুতা থাকতে পারে তাই বলে কি এভাবে মাছের সাথে শত্রুতা করতে হবে। আমি আল্লাহর কাছে এর বিচার চাইলাম ।

এ বিষয়ে জানতে চাইলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়েছি। তবে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Brand Logo
২৮ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category