বাঞ্ছারামপুরে ভাড়াটে লোক এনে ঝগড়া, প্রাণ গেল রায়পুরার জুয়েলের
ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল :
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
Share
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সং/ঘ/র্ষে এক যুবকের প্রাণ গেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার ভোররাত ৪টার দিকে সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে বাঞ্ছারামপুর থানার ওসি মো. ইয়াসিন জানান।
নিহত ২৫ বছর বয়সী জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
আহ/তদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মোক্তার হোসেন ও মোমেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বর্তমানে গ্রামে মোমেন গ্রুপের আধিপত্য রয়েছে। তাদের বিতাড়িত করে এলাকা দখলে নিতে ভোররাতে মোমেন গ্রুপের সঙ্গে সং/ঘর্ষে জড়ায় মোক্তার গ্রুপের লোকজন।
সং/ঘর্ষে অংশ নিতে পাশের নরসিংদীর রায়পুরা থেকে লোকজন ভাড়া করে আনেন মোক্তার। সংঘর্ষের এক পর্যায়ে টেঁটা/বিদ্ধ হয়ে জুয়েল মিয়া নিহ/ত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে মোক্তার হোসেন ও মোমেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ওসি ইয়াসিন বলেন, “আধিপত্য বিস্তারের জন্য মোক্তার গ্রুপের লোকজন মোমেন গ্রুপের লোকজনদের গ্রাম থেকে বের করে দিতে চেয়েছিল। এ কারণে দুই পক্ষের মধ্যে সং/ঘর্ষ হয়েছে। আর নিহত জুয়েল মোক্তার গ্রুপের হয়ে সং/ঘর্ষে অংশ নিয়েছিলেন।”
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২৮ সেপ্টেম্বর ২০২৬
বাঞ্ছারামপুরে ভাড়াটে লোক এনে ঝগড়া, প্রাণ গেল রায়পুরার জুয়েলের