• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মহানন্দা নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোবরাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম সান (১৮) এবং একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে সাব্বির রহমান (১৮)। সামিউল নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এবং সাব্বির মহিপুর কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুর দেড়টার দিকে একই গ্রামের চার বন্ধু দিয়াড় ধাইনগর ঘাটে মহানন্দা নদীতে গোসল করতে নামেন। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও সাঁতার না জানায় সামিউল ও সাব্বির পানিতে ডুবে যান।

ঘটনা টের পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে তল্লাশি শুরু করেন। পরে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ও ইউপি সদস্য ইউসুফ আলী বলেন, গ্রামের মাঠে ফুটবল খেলার পর চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। দুজন তীরে উঠতে পারলেও অপর দুজন ডুবে যান।

তাঁদের উদ্ধারে সঙ্গে থাকা বন্ধুরা চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌ পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জীবন চন্দ্র বলেন, পুলিশ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Brand Logo
২৭ সেপ্টেম্বর ২০২৬
মহানন্দা নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category